পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
॥ পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী নওশীন আক্তার তিশার চিকিৎসার সাহায্যার্থে সোলাদানা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে লস্কর গ্রামস্থ বাড়ীতে গিয়ে পরিষদের পক্ষে তিশার হাতে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ইমদাদুল হক, ইউপি সদস্য, আবুল কাশেম, বি.এম. আরেফিন আলী, সাবেক ইউপি সদস্য মাহবুব জোয়াদ্দার, তিশার পিতা রেজাউল করিম গাজী, আবুল কাশেম গাজী, মোহাম্মদ আলী গাজী ও নুর মোহাম্মদ। উল্লেখ্য, আজ (শুক্রবার) তিশাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হবে বলে তার পরিবার জানিয়েছে। তিশার সুস্থতার জন্য তার পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন।
স/মা

