ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কোম্পানীগঞ্জে বজ্রপাতে অচেতন ৩৫ শিক্ষার্থী


এপ্রিল ৬, ২০১৭ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী ব্যুরো :

কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে বজ্রপাতে আতঙ্কিত হয়ে অচেতন হয়ে পড়েছে ৩৫ জন শিক্ষার্থী। গতকাল (বুধবার) দুপুর ২টার দিকে চরপাবর্তী এএসসি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা গেছে, দুপুর থেকে প্রচুর বৃষ্টিপতের পাশাপাশি থেমে থেমে বজ্রপাতও হয়। দুপুর ২টার দিকে চরপাবর্তী এএসসি উচ্চ বিদ্যালয়ের ভবনের ছাদের উপর বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় ওই ভবনে থাকা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে অন্তঃত ৩৫ শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে দ্রæত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বজ্রপাতে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা অচেতন হয়ে পড়েছিল। অনেক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

স/জনী