ইরফান রানা ও মেজবা উদ্দিন পলাশের প্রতিবেদক: গভীর রাত। কর্মব্যস্তার শেষে প্রশান্তির ঘুম। হঠাৎ মোবাইল ফোনে এসএমএস আসলো।
অনেকটাই বিরুক্ত হয়ে এসএমএস দেখা, ৫কোটি টাকার এসএমএস দেখে চোখ ছানাবরা। তারপর অতি উৎসাহী হয়ে ৫কোটি টাকার লটারিতে পাওয়ার খবর মুহুর্তে এলাকায় আলোড়ন সৃষ্টি করে।
এমনটাই ঘটেছে গত ২৩এপ্রিল মঙ্গলবার কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা মিনাপাড়া এলাকার সোহাগ আলীর মোবাইল ফোনে কোকা-কোলার মোবাইল লটারি-২০১৯ এর ৫কোটি টাকা জেতার উইনারের এসএমএস আসে।
তারপর সোহাগ ৫কোটি টাকা জেতায় এলাকায় আলোচিত ও ভ্যাগবান মানুষ হিসাবে পরিচিতি লাভ করে। তারপর সোহাগের শুরু হয় লটারির টিকেট নিয়ে কোথায় গেলে লটারির টাকা পাওয়া যাবে তা নিয়ে বিভিন্ন জায়গায় ছোটা ছুটি করে কোনো সুফল মিলেনি, মিলেছে শুধুই হতাশা।
মোবাইল ফোনে এসএমএস প্রতারণা না আসল তা নিয়ে এখন চলছে তিন যুবকের মধ্যে ধু¤্রজাল তবে এই নিয়ে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমলোচনার ঝড়।
সোহাগের সাথে কথা হলে তিনি বলেন,কোকা-কোলা থেকে ভোটার আইডি কার্ড ও মেইল আইডি চেয়েছিলো আমি দিয়েছিলাম এবং তাদের সব নিয়মই পালন করেছি। তারাও লটারি জেতার চেকসহ কোকা-কোলার মালিকের আইডিকার্ড পাঠিয়েছিলো মেইলে। বিশ^াস ছিলো কোকা-কোলার মোবাইল লটারি’র উপর।
কোকা-কোলা একটি জনপ্রিয় প্রতিষ্ঠান এরা প্রতারণা করবে না এমনটা মনে করেছিলাম। তাই মোবাইল লটারি-৫কোটি টাকা জেতায় ভেবেছিলাম শহরে একটা বড় ব্যবসা করবো কিন্তু সেই স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেলো।
অন্যদিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া এলাকার সবজি ব্যবসায়ী আমিরুল ইসলামের মোবাইল ফোনে একই তারিখে কোকা-কোলার মোবাইল লটারি-২০১৯ এর ৫কোটি টাকা জেতার উইনারের এসএমএস আসে।
তিনিও ভেবেছিলেন লটারিতে জেতার টাকা টা হাতে পেলেই বড় মেয়ের বিয়েটা ধুমধাম করে দিবেন আর শহরে কোনো স্থানে একটু জায়গা কিনে ছো বাসা বাড়ি তৈরী করবে বলে ভেবেছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভবনা দেখছেন না তিনি।
এদিকে কুষ্টিয়ার বে-সরকারী একটি টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আর্মাও মোবাইল ফোনে কোকা-কোলার মোবাইল লটারি-২০১৯ এর ৫কোটি টাকা জেতার উইনারের এসএমএস এসেছিল। আমি বিষয়টি নিয়ে কোকা-কোলার উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি এটা প্রতারণা চক্রের কাজ। তাই আর বিষয়টি নিয়ে ভাবিনি।
কোকাকোলার কুষ্টিয়া জেলা ডিস্ট্রিবিউটর ও জেনারেল ম্যানেজার এমদাদ হোসেন বলেন, কোকাকোলার এমন লটারি আছে কি না আমার জানা নেই। অনেকেই এমন বিষয় নিয়ে আমাদের অফিসে এসেছেন।
আমরা তাদের সদ উত্তর দিতে পারিনি। এটা প্রতারণা চক্রের কাজ। এতে কেউ প্রতারিত হলে এর দায় কুষ্টিয়ার ডিস্ট্রিবিউটর নিবে না বলে জানান তিনি।
স/এষ্

