ঢাকাবৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কৈজুরী জাকের মঞ্জিলে বিশ্বওলীর ফাতেহা শরীফ রবিবার

abu naser
সেপ্টেম্বর ১, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কৈজুরী জাকের মঞ্জিলে বিশ্বওলীর ফাতেহা শরীফ রবিবার

 

আবু নাসের হুসাইন: বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের পবিত্র ফাতেহা শরীফ রবিবার অনুষ্ঠিত হবে। ফরিদপুরের কৈজুরী জাকের মঞ্জিলে ফাতেহা শরীফের আয়োজন করেছেন জাকের পার্টি।

ফরিদপুর জেলা জাকের পার্টি সুত্রে জানা যায়, জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব এর উপস্থিতিতে বিশ্বওলী (কুঃ ছেঃ আঃ) এর রওযা শরীফ যিয়ারতের মধ্যদিয়ে শনিবার দিবাগত রাতে পবিত্র ফাতেহা শরীফের কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে কৈজুরী দরবার শরীফের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পবিত্র ফাতেহা শরীফে নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ-মাহফিল, মোরাকাবা-মোশাহেদা, জিকির- আসকার ও মহান মুজাদ্দেদের পবিত্র জীবনী আলোকপাত করে ওয়াজ-নসিহত অনুষ্ঠিত হবে।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া বলেন,
বিরাজমান প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক থেকে পরিত্রান, দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি এবংও শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনায় রবিবার আখেরী মোনাজাত এর মধ্যদিয়ে পবিত্র ফাতেহা শরীফ শেষ হবে।