কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর শহরে কুকুরের আবির্ভাব অতিতের সকল সময়ের থেকে মারাত্নক ভাবে বেড়ে গেছে।সকালে বা সন্ধার পর থেকে রাত যতই বৃদ্বি পায় কুকুরের সংখ্যাও বাড়তে থাকে। ২৫/৩০ কুকুর সংঘবদ্ব হয়ে শহরের রাস্থায় বা বিভিন্ন মোড়ে জটলা পাকাতে থাকে। মানুষ রাস্থায় চলতে আতংকিত হয়ে পড়ে। গত ২৮ অক্টোবর পাগলা কুকুরে কামড়ে ২ মহিলা গুরুত্বর আহত হয়েছে। তাদের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।। জানা গেছে, উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত আব্দুল লতিফ খার স্ত্রী আলেয়া বেগম (৫০) কে ২৮অক্টোবর পাগলা কুকুর কামড়িয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে । এদিকে কেশবপুরের সীমান্ত মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী মালেকা বেগম (৩৫) কে কুকুরের কামড়ে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করেছে। বর্তমান ওই দু‘মহিলাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স/এম

