কেশবপুর(যশোর) প্রতিনিধি :
কেশবপুর পৌর সভার এক বছর পূর্তি উপলক্ষ্যে ২৬ফেব্র“য়ারী বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীর, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, পৌর প্যানেল মেয়র শহীদুজ্জামান শহীদ,কাউন্সিলর মশিয়ার রহমান, শেখ এবাদত সিদ্দিকী বিপুল, জামাল উদ্দিন সরদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার মণি মোহন ধর, আলমগীর কবীর,কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি পলাশ সিংহ। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাং®কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স/শা

