কেশবপুর (যশোর) প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে বৃহস্পতিবার কেশবপুরে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শীতল বিশ্বাস, সহসভাপতি জিএম নওশের আলী, সহকমিশনার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ এস আর রাহুত, উপজেলা স্কাউটসের কমিশনার নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক দীন ইসলাম, স্কাউট লিডার মোঃ নজরম্নল ইসলাম, কোষাধ্যক্ষ নাজমুল হুদা বাবু প্রমুখ। পরে পৌরসভার সাবদিয়া ও মধ্যকুল এলাকায় আশ্রিতদের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে কেশবপুর জামতলার লিজা পস্নাজায় কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ এর ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাংবাদিক শেখ শাহীন, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে, ডা. হাসনাত আনোয়ার প্রমুখ।
স/এম

