কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বোধন হল বায়োমেট্রিক হাজিরা ও অন লাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম । রবিবার বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটালের নতুন সংস্করন এক যোগে উদ্বোধন করেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। উপজেলা প্রশাসনের আয়োজনে যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাজেদুর রহমান খান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. মোলস্না আমির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক টি এম জাকির হোসেন, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষার উপপরিচালক ওয়ালিউল ইসলাম, সেন্টারনিক টেকনোলজির চেয়ারম্যান ওসমান গণি, ভাইস চেয়ারম্যান তানভির সাদেক, ব্যবস্থাপনা পরিচালক খালিদ নোমান হুসাইন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান ।
স/এম

