ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ ।। প্রেসক্লাবে সংবাদ সম্মেলন


আগস্ট ২৯, ২০১৭ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি       

যশোরের কেশবপুরে যুবলীগ নেতার বিরম্নদ্ধে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের নুর ইসলাম মোড়লের ছেলে নাজমুল হুসাইন রিপন। সোমবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রম্নমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর ভাই পাঁজিয়া ইউনিয়নের যুবলীগের সদস্য নাজমুল হোসেন তার একটি মাছের ঘের দখল করে নিয়েছে। সাগরদত্তকাটি মৌজায় চাত্রার বিলে ৫ বিঘা জমির ওই মাছের ঘেরটির সংলগ্ন ২৫ বিঘা জমিতে যুবলীগ নেতা নাজমুলের মাছের ঘের রয়েছে। তিনি ঘের করার পরথেকে আমার ছোট ঘেরটি দখলের পায়তারা করে আসছে। তারই অংশ হিসেবে গত ১৭ আগষ্ট ২০-২৫ জন সন্ত্রাসীকে সাথে নিয়ে আমার ঘেরের ভেঁড়ি বাঁধ কেটে দিয়ে তার ঘেরের সাথে আমার একটি পুকুর ও ধানি জমি মিশিয়ে নিয়েছে। এতে আমার ঘেরের সব মাছ তার ঘেরে ঢুকিয়ে নিয়েছে। এ ব্যাপারে তার চাচা পাজিঁয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের কাছে বিচার দিলে তিনি কালক্ষেপন করে আসছেন। ফলে রবিবার (২৭ আগষ্ট) থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। থানায় অভিযোগ করায় সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ফলে আমারা আতংকিত অবস্থায় রয়েছি।  পাজিঁয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, ওই বিষয়ে আমার কাছে কেউ লিখিত কোন অভিযোগ করেনি।এ ব্যাপারে যুবলীগ নেতা নাজমুল হোসেন বলেন, সংবাদ সম্মেলনের অভিযোগ সঠিক নয়। অভিযোগকারী নাজমুলের বাবা নুর ইসলাম আমার ঘের থেকে আমাদের অনুপস্থিতিতে মাছ ধরে নিয়ে যায়। পরে তারা দুই ঘেরের পস্নাবিত ভেঁড়ি বাঁধের ওপর আমার দেওয়া বালির বসত্মা সরিয়ে দিয়ে আমার ঘেরের মাছ তাদের ঘেরে ঢুকিয়ে নেয়। এ ব্যাপারে এলাকাবাসির উপস্থিতিতে তারা তাদের ঘের ছেড়ে দিয়ে চলে গেছে। তাদের কোন ভয়ভিতি দেখানো হয়নি।

স/এম