ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে মানববন্ধন হল শিক্ষিকা ধর্ষনের প্রতিবাদে


আগস্ট ২৫, ২০১৭ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম টুলু,কেশবপুর (যশোর) প্রতিনিধি:

গণ-ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করল কেশবপুরের শিক্ষিকরা। বিগত ১৭ আগষ্ট বরগুনা জেলার বেতাগী  উপজেলার পূর্ব করম্ননা সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে স্থানীয় কিছু সন্ত্রাসীরা গণ-ধর্ষন করে। এঘটনার প্রতিবাদে এবং আসামীগের গেফতারসহ শিক্ষকদের নিরাপত্তার দাবিতে ২৪ আগষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন  ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত  ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক নাজমুল হুদা বাবু,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে  মকবুল হোসেন, ওজিয়ার রহমান,হযরত আলী,দিলারা পারভিন, জাহাঙ্গীর আলম,সুদেব দেবনাথ ও নারগিছ খাতুন প্রমুখ ।

স/এম