কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে দুর্বৃত্তরা একটি মাছের ঘেরে বৃহস্পতিবার রাতে গ্যাস ট্যাবলেট দিয়ে ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করেছে।ক্ষতিগ্রস্থ ঘের ব্যবসায়ী নাসিম মরামাছ নিয়ে কেশবপুর থানা ও প্রেসক্লাবে নিয়ে আসেন।সরেজমিনে জানা গেছে, কেশবপুর পৌর এলাকার মধ্যকুল ওয়ার্ডের নীচু অঞ্চলে এলাকার নছিম উদ্দিন একটি ঘের করে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। শুক্রবার ভোরে নছিম উদ্দিন যেয়ে দেখে ঘেরের মাছ মরে ভেসে উঠেছে। এ সময় তিনি হাউ মাউ করে কাদতে থাকেন। এতে ৫ ল ক্ষ াধিক টাকার মাছের ক্ষতি হয়েছে বলে নছিম উদ্দিন জানান। সংবাদ পেয়ে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স/এম

