ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে মসজিদের দানবক্স ভেঙ্গে টাকা চুরি


নভেম্বর ১, ২০১৭ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে নেশার টাকা জোগাড় করতে না পেয়ে অবশেষে মসজিদের দানবক্স ভেঙ্গে ৩ হাজার টাকা চুরি হয়েছে। জানা যায়  ,উপজেলার নতুন মূলগ্রামের মোনছোপ আলীর মেয়ে স্বামী পরিত্যাক্তা রুবিয়া খাতুনের ছেলে রাবিব ও একই গ্রামের মৃত শহর মোল্যার মেয়ে স্বামী পরিত্যাক্তা জয়গুন নেছার ছেলে ফিরোজ কবীর নেশার টাকা জোগাড় করতে এ কাজ করেছে। এ ঘটনায় ইউপি সদস্যসহ মসজিদ কমিটির সদস্যগন ৩১অক্টোবর সকালে ওই গ্রামে এক সালিশ বৈঠক করেছে।৩০অক্টোবর দুপুরে উক্ত  রাবিব ও ফিরোজ কবীর নতুন মূলগ্রাম আহলেহাদীস জামে মসজিদের ২য় তলায় রক্ষিত দানবক্স ভেঙ্গে ৩ হাজার টাকা চুরি করে। রফিকুল ইসলাম, লেওয়াকাত আলী, তরিকুল ইসলাম, শাহিদ মোড়ল, ইয়াকুব হোসেন, সহিদ মোল্যা, এনামূল হাসান জানান, পূর্বেও নগত টাকাসহ রাবিব ও ফিরোজ এলাকার বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন ধরণের মালামাল চুরি করে ধরা পড়েছে। এই ২ জন চোরের নাম জানতে পেরে পরের দিন মসজিদ কমিটির সদস্যরা টাকা চুরির ঘটনায় রাবিব ও ফিরোজ কবীরকে ডেকে সালিশ বৈঠক করে। সালিশ বৈঠকে চোরেরা স্বীকার করেছে নেশার টাকা জোগাড় করতে না পেরে তারা  মসজিদের দানবক্স ভেঙ্গে ওই টাকা চুরি করেছে । সালিশ বৈঠকে তারা ৩শ টাকা ফেরৎ দিয়েছে এবং ১ সপ্তাহের মধ্যে বাকী টাকা ফেরৎ দেয়ার মুচেলকা দিয়ে রক্ষা পেয়েছে। এলাকার ইউ.পি সদস্য সিরাজুল ইসলাম এ ঘটনরার সত্যতা নিশ্চিত করেছেন। আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বলেন, রাবিব ও ফিরোজ কবীর পেষাদার চোর ও নেশাখোর।

স/এম