ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেশবপুরে ভূয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়ার দাবিতে মানববন্ধন

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৬:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি:
যাচাই বাছাই তালিকায় প্রকৃত মুক্তিযোদ্বাদের অর্ন্তভুক্তি ও তালিকা থেকে ভূয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়ার দাবিতে ১৮ ফেব্র“য়ারী বিকেলে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে কেশবপুর শহীদ দৌলৎ বিশ্বাস চত্বরে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট মিলন মিত্রের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী ,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ-জামান খান, সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা ,সাংবাদিক জয়দেব চক্রবর্তী, অ্যাডভোকেট কেসমত আলী, ৭১ এর প্রজন্ম পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান দফাদার, সিপিবি সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, আওয়ামীরীগ নেতা ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম পান্না ও রবিউল ইসলাম প্রমুখ ।

 

স/শা