কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলা ভুমি অফিসের আয়োজনে ১এপ্রিল হইতে ৭ এপ্রিল ভুমি সেবা সপ্তাহ- ২০১৭ উপলক্ষে ৬ষ্ঠ দিনে গত ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সাগরদাড়ীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাগরদাঁড়ী ইউনিয়ন ভুমি সহকারী আব্দুল খালেকের সভাপতিতে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ কবির হোসেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন ভুমি সহকারী আসলাম বিন লায়েক, ইউনিয়ন ভুমি সহকারী সাইফুল ইসলাম, ইউনিয়ন ভুমি উপ-সহকারী টিপু সুলতান প্রমুখ।
স/ এষ্

