ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে বিনা মূল্যের সার, বীজ পেল প্রায় এক হাজার কৃষক


অক্টোবর ১৬, ২০১৭ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে রবি ও খরিপ-১ মৌসুমে ৯৫৩ জন ক্ষুদ্র ও প্রামিত্মক কৃষকদের মাঝে সরকারের বিনা মূল্যের বীজ সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ হল রুমে কেশবপুরের সংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ বিনা মূল্যের সার ও বীজ বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক কাজী হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক প্রমুখ। অনুষ্ঠানে ১০০ জন ভূট্টা, ৬৫০ জন সরিষা,ু১০০ জন মুগ, ১০০ জন তিল ও ৩ জন বিটি বেগুন চাষীর প্রত্যেকের ২০ কেজী করে ডিএপি, ১০ কেজী করে এমওপি সার ও সমপরিমান বীজ দেয়া হয়েছে। এর আগে তিনি একই মঞ্চে সপ্তাহ ব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন।

এম/স