ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদের পূজামন্ডপ পরিদর্শন


সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আল্হাজ্ব আবুল হোসেন আজাদ। গত বৃহস্পতিবার কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দির পূজা মন্ডপ, বায়সা পৌর সার্বজনীন পূজা মন্ডপ ও শুক্রবার বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির পূজা মন্ডপ,পাঁজিয়া বসু পাড়া পূজা মন্দির পূজা মন্ডপ, পাঁজিয়া সার্বজনীন কালী মন্দির পূজা মন্ডপ,সুফলাকাটী কুন্ডুপাড়া পূজা মন্ডপ, সারুটিয়া ঝৃষি পাড়া পূজা মন্ডপ, বগা সার্বজনীন পূজা মন্দির পূজা মন্ডপ, বারুইহাটী সার্বজনীন পূজা মন্ডপ, কালিচরনপুর পূজা মন্ডপ,বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় ট্রাস্ট পূজা মন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন দলীয় নেতা-কর্মিদের সাথে নিয়ে । সময় মন্দিরে আর্থিক সহয়তা প্রদান ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। সাথে ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, সুফলাকাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ইন্তাজ উদ্দীন গাজী, সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন মুকুল, সিঃ সভাপতি মিজান চৌধরী, থানা সেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর কবির বিশ্বাস, থানা যুবদলের সহ-সভাপতি আলমগীর সিদ্দিক,পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, থানা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ শিপন, যগ্ম-সম্পাদক বাবুল রানা বাবু, ছাত্র নেতা খায়রুল ইসলাম,মেহেদী  হাসান হিমেল, মেহেদী হাসান বিশ্বাস,জাকির হোসেন প্রমূখ।

স/এম