কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রধান অতিখির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ । অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কউন্সিলর মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান,প্রচার সম্মাদক রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান জুলমত আলী, সাবেক চেযারম্যান মকবুল হোসেন মুকুল,গোলাম মোস্তফা বাবু, মহিলা দলের নাজমা বেগম, যুবদলের আলমগীর সিদ্দিকি, আব্দুল হান্নান,ছাত্রদলের তরিকুল ইসলাম,মেহেদি হাসান হিমেল,বাবুল রানা বাবু ও আজিজুর রহমান প্রমুখ।
স/এম

