কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে বুধবার সকলে শহরের মাইকেল গেটের পাশে বাস দূর্ঘটনায় ৫০জন যাত্রী আহত হয়েছেন। সূত্রে জানাযায়, বুধবার সকালে সাতক্ষীরা থেকে (যশোর- ব- ১৩৪৮) একটি যাত্রীবাহী বাস যশোর- সাতক্ষীরা সড়কের কেশবপুর কলেজের সংলগ্ন মাইকেল গেটের পূর্ব পার্শ্বে নিয়ন্ত্রন হারিয়ে গাছে মেরে দেয়। এ সময় ছাত্র ,পথচারি, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানায় বাসটি সড়কের আলতাপোল এলাকা অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে চলছিল। এবং অতিরিক্ত যাত্রী ছিল বাসের ভিতর ও ছাদের উপরে । আহতদের মধ্য থেকে কেশবপুর হাসপাতালে ৩৩ জনকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ১৭ জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শেখ আবু শাহীন বলেন ,মূমূর্ষ অবস্থায় কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের আরিফা বেগম (৫০), তালা উপজেলার আনার আলী (৭০), মঙ্গলকোট গ্রামের মোস্তফা (৪০), ডুমুরিয়ার শিশু মরিয়াম (৫), তালা মুড়গাছার তবিবর রহমান (৪০) ও কয়রা উপজেলার লুৎফর রহমানকে (৫০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত তবিবর রহমানের অবস্থ্যা খুবই আশঙ্কাজনক ছিল বলে তিনি জানান।
স/এম

