ঢাকাসোমবার , ১২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেশবপুরে বাকিতে সিগারেট না দেয়ায় মারপিট

admin
জুন ১২, ২০১৭ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি বাজারে বাকিতে সিগারেট না দেয়ায় এক চা দোকানীকে এলোপাতাড়ি পিটিয়ে মারাতœক আহত করা হয়েছে। এলাকার মাস্তান হিসেবে পরিচিত আওয়ামী লীগের সমর্থক কছির উদ্দিন শুক্রবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও চা দোকানী সঞ্জয় দেবনাথকে বেদম মারপিট করে। বাজার কমিটির ব্যবসায়ীরা আহত সঞ্জয়কে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে সাগরদাঁড়ি বাজার কমিটির ব্যবসায়ীরা তাৎক্ষনিক বাজারের সকল দোকান-পাট বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায়। শনিবারও সাগরদাঁড়ি বাজারের কোন দোকানপাট খোলা হয়নি। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও পুলিশ কছির উদ্দিনকে গ্রেফতার করতে পারেনি।
কেশবপুর হাসপাতালে ভর্তি সাগরদাঁড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা নিমাই দেবনাথের পুত্র সঞ্জয় দেবনাথ (২৮) জানান, সাগরদাঁড়ি বাজারে তাঁর একটা চায়ের দোকান রয়েছে। একই গ্রামের জনাব আলী মোড়লে ছেলে কছির উদ্দিন বহুদিন থেকে তাঁর দোকান থেকে বাকিতে চা ও সিগারেট নিয়ে আসছিল। এলাকার প্রভাশালী আওয়ামী লীগের সমর্থক কছির উদ্দিনের কাছে প্রায় তিন হাজার টাকা পাওনা হয়েছে। টাকা চাইলে এলাকার মাস্তান হিসেবে পরিচিত কছির উদ্দিন ধমক দেয়। শুক্রবার সন্ধ্যায় আগে কছির উদ্দিন সঞ্জয়ের চায়ের দোকানে গিয়ে বাকিতে সিগারেট চায়। সঞ্জয় দেবনাথ পূর্বে টাকা না দিলে আর বাকি দিতে পারবেন না জানালে সাথে সাথে কছির উদ্দিন চায়ের দোকানে থাকা কাঠের চলা দিয়ে সঞ্জয়কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ঘটনার পরপরই সাগরদাঁড়ি বাজার কমিটি তাদের প্রায় দুই শতাধিক দোকানপাট বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানায় এবং সঞ্জয়কে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। শনিবারও বাজার কমিটি ঘটনার বিচারের দাবিতে তাদের দোকানপাট বন্ধ রেখেছে। সাগরদাঁড়ি বাজার কমিটির সাধারন সম্পাদক সুভাষ দেবনাথ জানান, আমরা এ ঘটনার বিচার চায়। বিচার না পাওয়া পর্যন্ত বাজারের সকল দোকানপাট বন্ধ থাকবে। থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। থানার ওসি সহিদুল ইসলাম অভিযোগের কথা স্বীকার করে জানান, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামী আটকের চেষ্টা চলছে।

স/এষ্