কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলা পরিষদ হল রুমে বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি । তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন,অপরিকল্পিত মাছের ঘের উচ্ছেদ দ্রুত হরিহরনদীসহ পানি নিস্কাশনেবাধা নদীগুলো খনননের দ্রুত ব্যবস্থা নেয়া হবে । সকল নদীর পলি অপসারণ করে কেশবপুরকে বন্যা মুক্ত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। বন্যা ও জলাবদ্ধতায় করনীয় নিয়ে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবু শাহীন, প্রকল্প কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, প্রকৌশলী কামরম্নল ইসলাম সরদার, মৎস্য কর্মকর্তা আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক কবির হোসেন ,ইউপি চেযারম্যানদের মধ্যে মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবু, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন ,সুফলাকাটি ইউপি চেযারম্যান আব্দুস সামাদ সরদার, গৌরিঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, পাঁজিযা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, , সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মোসত্মাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসানপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক জুলমত আলী, । মত বিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, পানি সম্পদ মন্ত্রীর সাথে পরামর্শ করে আগামী শীত মৌসুমে হরিহর নদী খনন এবং নদের পাশ দিয়ে উঁচু বেঁড়ি তৈরীর করা হবে। এরপর প্রতিমন্ত্রী নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ এবং দুজন অসহায় দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান করেন ।
স/এম

