ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে পুত্রের হাতে পিতা খুন


সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

 যশোরের কেশবপুরে পুত্রের বাশের লাঠির আঘাতে তার পিতা খুন হয়েছে।থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাশবাড়িয়া গ্রামের নওয়াব আলী মোড়লের পুত্র আব্দুস সালাম (২৫) বাশবাড়িয়া বাজারের পাট ব্যবসায়ী মিজানুর  রহমানের নিকট থেকে গত কয়েকমাস পূর্বে পাট দেয়ার কথা বলে টাকা নেয়। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও পাট না দিয়ে আব্দুস সালাম তালবাহানা করতে থাকে ।   মিজানুর রহমান ১৬ তারিখ বিকালে আব্দুস সালামের বাড়িতে গিয়ে তার পিতার কাছে ঘটনাটি জানায়। তার পিতা নওয়াব আলী মোড়ল যাকে টাকা দিয়েছে তার কাছ থেকে পাট নিতে বললে দোকান মালিক চলে যায় । ঘটনা শুনে পুত্রের সাথে পিতার বাকবিতন্ডা হয়। তারই জের ধরে  ১৭ সেপ্টেম্বর সকালে আব্দুস সালাম পাশ্ববর্তী পদ্মবিলের মাঠে তার পিতা নওয়াব আলী মোড়লের (৮০) মাথায় বাশের লাঠি দিয়ে উপর্যুপরী আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।  রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় মামলার প্রস্ত্ততি চলছে বলেও সুত্র জানায় ।

স/এম