কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে পানির মধ্য থেকে বুকে ইট বাধা নব জাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা কেশবপুরের মূলগ্রামে ঘটেছে। একটি নিস্পাপ নবজাতকের বুকের সাথে দেড় খানা ইট বেধে বস্তা বন্ধি করে মূলগ্রামের দিঘির পানিতে কে বা কারা ফেলে দিয়েছে।পরে ১এপ্রিল লাশটি পুলিশ উদ্বার করে যশোর জেনারেল হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।এঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে অজ্ঞাত ব্যক্তির নামে।যার মামলা নং-০৩ ,তাং-০১/০৪/১৭। মামলার তদন্তকারী অফিসার এস আই রাকিব জানান তদন্ত চলছে। দ্রুত অপরাধি যেই হোক ধরা পড়বে। লাশ প্রত্যক্ষ দর্শীদের মতে পুত্র সন্তাটির ভূমিষ্টের দুএকদিন পরেই হয়ত: প্রসূতি বা তার আপন জনরা দেড় খানা ইট কাপড় দিয়ে নবজাতকের বুকের সাথে বেধে বস্তা বান্দি করে দিঘির পানিতে ফেলে দিয়েছে। পরে লাশটি পানিতে ভেসে উঠলে জানা জানি হয়।খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্বার করে।অনেকে জানান কোন নারী পুরুষের অবৈধ সম্পর্কের ফসল এটি হতে পারে। যেকারনে এভাবে ফেলে দেয়া হয়েছে।
স/জনী

