ঢাকাশুক্রবার , ২৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেশবপুরে নতুন বিদ্যুৎ সংযোগ পেল ২৫০ পরিবার

admin
মে ২৬, ২০১৭ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা গ্রামের ২৫০ পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাউশলা ঈদগাহ মাঠে সুইস টিপে ওই নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। যশোর পল্ল¬ী বিদ্যুৎ সমিতি- ২ এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও আব্দুল লতিফ রানা, যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক ও সোহরাব হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা রওশন আলী, হাশেম আলী প্রমুখ। পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিস সুত্রে জানা গেছে, বাউশলা পুর্ব পাড়ায় ২৫০ পরিবারে নতুন সংযোগ দিতে ২৯ লাখ ১৭ হাজার ৩৫০ টাকা ব্যয়ে ২ দশমিক ১৬১ কিলোমিটার সংযোগ লাইন নির্মাণ করা হয়েছে।

স/এষ্