ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল একটি চক্র


সেপ্টেম্বর ১৪, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুর শহরের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুই সপ্তাহের মধ্যে একই পদ্ধতিতে সংঘবদ্ধ একটি চক্র অভিনব কায়দায় প্রতারনার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, চক্রটির দুজন সদস্য কেশবপুর শহরের থানার মোড়ে আলস্নার দান টেলিকম সেন্টারে ০১ সেপ্টেম্বর দুপুরে মোবাইলে ফিলাক্সি ও বিকাশ করতে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে এক ব্যক্তি তার হাতে থাকা ডিম দোকানের মধ্যে ফেলে দেয়। দোকান মালিক ভাংগা ডিম তুলতে গেলে সুকৌশলে ক্যাশ ড্রুয়ার খুলে অন্য ব্যক্তি ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয় বলে দোকান মালিক কন্দর্পপুর গ্রামের মোঃ রানা জানান। এদিকে  ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় কেশবপুর হাসপাতাল মোড়ের নাহার এন্টার প্রাইজে দুই বক্তি ভুট্ট্রা ও খুদ ক্রয় করতে এসে  ডিম ফেলে একই পদ্ধতিতে দোকানের ক্যাশ বাক্স খুলে  ১৬ হাজার ৮২৯ টাকা হাতিয়ে নিয়েছে বলে দোকান মালিক আবুল কালাম আজাদ জানায়। ঘটনার পুণরাবৃত্তি হয়েছে শহরের চাউলপট্টির অগ্রণী ট্রেডার্সে । দোকান মালিক উত্তম সাহা জানান, ১২ সেপ্টেম্বর  রাতে দুই ব্যক্তি চাউল কিনতে এসে ডিম ফেলে দিয়ে ঘোরের মধ্যে ফেলে কোন কিছু বুঝে উঠার আগেই চোখের পলকে দোকানের ক্যাশ বাক্স খুলে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। উলেস্নখিত ঘটনায় ক্ষতিগ্রস্থ কেউই থানায় লিখিত অভিযোগ করেন নি । তবে ঘটনার বিষয়ে পুলিশের নিকট মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন জানান, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

স/এম