এম এম টুলু,কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। শুক্রবার ভোরে বিভিন্ন সংগঠন বৈশাখী উৎসবের আয়োজন করেছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কেশবপুর পাবলিক ময়দানে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার শুরু হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। শুক্রবার ভোরে উদীচী কেশবপুর শাখা সংসদ ১৪২৪ বঙ্গাব্দকে বরণ করতে শহরের রক্ত করবী মঞ্চে প্রভাতী অনুষ্ঠানে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের সাথে লুচি উৎসবের আয়োজন করেন। ভোর ৬-১ মিনিটে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার সংগঠনের কার্যালয় চত্বরে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা করেন। এখানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, স্বপন মন্ডল প্রমুখ। বিকেলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চে আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর উদ্যোগে মিষ্টিমুখের আয়োজন ও আলোচনা সভা করেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিলন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আজাহারুল ইসলাম মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, অ্যাডভোকেট জুলফিকার আলী, প্রজন্মলীগের আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, আফছার উদ্দিন গাজী প্রমুখ।
এ ছাড়াও পাবলিক ময়দানে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু আনন্দ মেলা, পুতুল নাচ, সেরা রাঁধুনী প্রতিযোগীতার আয়োজন ছিল। রোববার সমাপনী দিনে আর জে নীরব ও লাবণ্য লিজার উপস্থাপনায় ক্লোজ-আপ ওয়ান তারকা বিউটি ও অপু এবং সেরা কন্ঠ তারকা ঐশি সঙ্গীত পরিবেশন করবেন। ইতি মধ্যে বৈশাখী মেলা উপলক্ষে পাবলিক ময়দানে ৭০ টি বিভিন্ন ধরনের ষ্টল বসানো হয়েছে। উপজেলা র্নিবাহী অফিসার শরীফ রায়হান কবির বলেন, ৩ দিনের মেলার নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ, আনছার মোতায়নসহ মাঠের বিভিন্ন স্থানে ৮টি সি সি ক্যামেরা বসানো হয়েছে।
স/জনী

