ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের অভিযোগ


অক্টোবর ৭, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে ডিবি পুলিশ পরিচয়ে মিন্টু খান নামে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। তিনি উপজেলা সদর ইউনিয়নের নতুন মূলগ্রামের মৃত মোসলেম খানের ছেলে। বুধবার রাত ৩ টার দিকে তার বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩ ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। তার চাচাতো ভাই আমজাদ হোসেন জানান, মিন্টু খান ৪-৫ মাস যাবৎ ভাড়াই চালিত মটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। তাকে ৩-৪ দিন ধরে ০১৯১৩-০৪২৫৪৫ মোবাইল নম্বর থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে দেখা করতে বলেন। বুধবার রাতে সে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। মিন্টুর স্বজনরা বৃহস্পতিবার সকালে কেশবপুর থানায় গেলে তাদের যশোর ডিবি অফিসে খোঁজ নিতে পরামর্শ দেয়া হয়। কিন্তু যশোর ডিবি অফিসে গেলে জানানো হয়েছে ওই নামে কাউকে আটক করা হয়নি। ওই মোবাইল নম্বর ডিবি অফিসের কারোর নয়। তিনি আরও জানান, কেশবপুরের ভান্ডারখোলা গ্রামে তার শ্বশুর বাড়ির সাথে বেশ কিছুদিন যাবৎ গোলযোগ চলে আসছে।  একটি সমত্মানসহ তার স্ত্রীকেও সেখান থেকে বাড়িতে আসতে দেয়া হচ্ছে না। ধারনা করা হচ্ছে ডিবি পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করা হয়েছে। শুক্রবার সকালে কেশবপুর থানার ওসি এস এম আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তার পরেও বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।

স/এম