ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে জাতীয় শোক দিবস পালিত


আগস্ট ১৬, ২০১৭ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে রান্না করা গণভোজের সব খাদ্য বানভাসিদের মাঝে বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলউপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম বলেন, সামপ্রতিক বন্যায় পৌর এলাকার অধিকাংশ মানুষের বাড়ি ঘর পানিতে তলিয়ে যাওয়ায় তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও প্রধান সড়কের পাশে টংঘর বেঁধে আশ্রয় নিয়েছে। এলাকার সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের নির্দেশে এসব আশ্রয় কেন্দ্রে আশ্রিত প্রায় ৭ হাজার মানুষকে মঙ্গলবার দুপুরে গণভোজের ওই খাদ্য খাওয়ানো হয়েছে। আশ্রয় কেন্দ্র ভিত্তিক দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা বানভাসি প্রত্যেকের কাছে ওই খাদ্য পৌঁছে দেন বলে তিনি জানান।

জাতীয় শোক দিবস উপলক্ষেশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক যুব উন্নয়ন দপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত ৩৮ জন যুবক ও যুব মহিলাকে ১৫ লাখ ৫ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ খন্ড করে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রম্নহুল আমীন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও আব্দুল লতিফ রানা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটী কমান্ডার কাইয়ুম উদ্দিন, এ্যাড. আবু বকর সিদ্দিক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, শিক্ষার্থী আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সকালে কালো ব্যাজ ধারণ, শোক শোভাযাত্রা, রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। ভোর থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে প্রশাসন, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন, কেশবপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও মহিলা কলেজ, পাইলট বালিকা বিদ্যালয়, পাইলট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

স/এম