কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ
কেশবপুরে গ্রামের কাগজ পত্রিকার আঞ্চলিক অফিস উদ্বোধন ব্যাপক জাকজোমক পূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে আঞ্চলিক অফিস উদ্বোধন করেন গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
২৮সেপ্টেম্বর দুপুরে উক্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোতাহার হোসাইনের সভাপতিত্বে ও গ্রামের কাগজের কেশবপুর ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর এবাদত সিদ্দিক বিপুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী ও সাংবাদিক নুরুল ইসলাম খান প্রমুখ।
গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন বলেন, পাঠকরাই গ্রামের কাগজের প্রাণ যে কারণে তাদের চাহিদা পূরণের লক্ষে গ্রামের কাগজ পরিবার সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন ইতিমধ্যে গ্রামের কাগজ ৪ পাতা থেকে ৮ পাতায় রূপান্তরিত করা হয়েছে।
স/এম

