ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেশবপুরে কবিরাজের অপচিকিৎসায় শিশুর মৃত্যু

admin
ফেব্রুয়ারি ১৫, ২০১৭ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে এক মহিলা কবিরাজের অপচিকিৎসায় তমা নামের ৫ বছরের এক শিশুর করুন মৃত্যু ঘটেছে। এ ঘটনার পর ওই কবিরাজ গা ঢাকা দিয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী রশিদা বেগম গত ২ বছর ধরে কেশবপুর পৌর এলাকার সাবদিয়া ওয়ার্ডের জনৈক মতিয়ার রহমানের বাড়ি ভাড়া নিয়ে রমরমা কবিরাজি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। রোববার বিকেলে উপজেলার কন্দর্পপুর গ্রামের ফিরোজ হোসেন তার একমাত্র কন্যা শিশু তমা খাতুনকে অর্শ্ব রোগের চিকিৎসার জন্যে ওই কবিরাজের কাছে নিয়ে যায়। শিশুটির বাবা সাংবাদিকদের জানান, ওই কবিরাজ শিশুটির অর্শ্ব রোগের বর্ণনা শুনে তাকে অপারেশন করতে হবে বলে জানায়। এ সময় কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কবিরাজ তার মেয়েকে ঘরের খাটের ওপর শোয়ায়ে মলদারে অবস করা ইনজেকশন পুশ করেন। সঙ্গে সঙ্গে তার মেয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দীর্ঘ সময়েও তার জ্ঞান না ফেরায় চলে শিশুটির ওপর কবিরাজির নামে অপচিকিৎসা। এরপরও জ্ঞান না ফেরায় কোন উপায় না পেয়ে অবশেষে সন্ধ্যায় তাকে অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে আলতাপোল তেইশ মাইল নামক স্থানে পৌঁছলে শিশুটির করুন মৃত্যু হয়। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় ওই কবিরাজ গা ঢাকা দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবু শাহীন বলেন, ওই সব কবিরাজদের ওষুধের ডোজ সম্পর্কে কোন ধারণা নেই। ওষুধের মাত্রা বেশী হওয়ার কারণে শিশুটির মৃত্যু হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ বিষয়ে তার কাছে কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান।
থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স/ এষ্