কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর হাসপাতালে শুক্রবার রাত সাড়ে বারটার দিকে আহত এক রোহিঙ্গা ব্যক্তিকে (৪০) ভর্তি করা হয়েছে। উপজেলার গড়ভাঙ্গা বাজার থেকে থানা পুলিশ তাকে উদ্ধার করে । পরে অজ্ঞাত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দুটি আঘাতের চিহ্ণ ও বাম পায়ে পোড়ার ক্ষত আছে। ওই রোহিঙ্গা ব্যক্তির ভাষা কেউ বুঝতে পারছে না।জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার গড়ভাংগা বাজার এলাকায় অপরিচিত এক ব্যক্তিকে ঘুরতে দেখা যায়। নাম, ঠিকানা ও পরিচয় বললেও তার ভাষা বুঝতে না পারাই এলাকাবাসী তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেয়। কেশবপুর থানার উপ পরিদর্শক তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নামা রোহিঙ্গা (৪০) কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানার ওসি এস এম আনোয়ার হোসেন জানান, ওই ব্যক্তির কথা বোঝা যায় না। মাথায় ও পায়ে ক্ষত নিয়ে সে উপজেলার গড়ভাঙ্গা বাজারে আসে। তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সরকারের সিদ্ধামত্ম অনুযায়ি আজই (শনিবার) তাকে কক্সবাজারে পাঠানো হবে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শেখ আবু শাহিন জানান, তার মাথায় দুটি আঘাতের ও পায়ে পোড়া ক্ষতের চিহৃ রয়েছে। ক্ষত শুকাতে শুরম্ন করেছে। চিকিৎসা চলছে।
স/এম

