কেশবপুর(যশোর)প্রতিনিধি:
যশোরের কেশবপুরের কেদারপুর ব্রীজের কাছে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে । শুক্রবার সকালে এলাকাবাসী থানায় সংবাদ দিলে এসআই আব্দুর রহমান ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করেন। এলাকাসীর সূত্রে জানা যায়,শুক্রবার ভোর ৪টার দিকে তারা গোলাগুলির শব্দ শোনেন এবং সকালে অজ্ঞাত লাশ দেখে তারা থানায় সংবাদ দেন। থানা সূত্রে জানা যায়, যশোর-সাতক্ষীরা সড়কে অবস্থিত কেদারপুর ব্রীজের কাছে মাথার গুলিবিদ্ধ লাশ পড়ে ছিল। লাশের ডান কানের নীচে গুলি করার চিহ্ন রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এ ব্যপারে থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন জানান,দ’’ুদল সন্ত্রসীদের গোলাগুলিতে অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছে। লাশটি পোষ্টমার্টমের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স/এম

