এম এম টুলু,কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুর উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্পনা রাণী শীল ২০১৭ সালে কেশবপুর উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা নির্বাচিত হয়েছে। তিনি ২০১৫ সালে হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থাকাকালীন শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। তার বাড়ি সুফলাকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে। তার স্বামী শংকর কুমার রায় কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের রাষ্টবিজ্ঞানের প্রভাষক।সাংবাদিকদের সাথে আলাপকালে কল্পনা রাণী জানান,কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে আমার প্রচেষ্ঠা চলমান থাকবে।
স/এম

