ঢাকাবুধবার , ২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরের বন্যায় কৃষকের ক্ষতি শত কোটি টাকা


আগস্ট ২, ২০১৭ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

এম এম টুলু,কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের  কেশবপুরের বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। প্রায় প্রতিদিনই  পানি বৃদ্ধির কারনে বন্যার্ত মানুষের বসত ভিটা চেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার সংখ্যা বাড়ছে। এবার বন্যায় কেশবপুরে শুধু কৃষিতে ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় একশ‘ কোটি টাকা। বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছে ।  ১৬ টি আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন সড়কের পাশে উচু স্তানে  প্রায় ৬ হাজার পরিবার  আশ্রয় নিয়েছে।এদিকে  জেলা প্রশাসন থেকে আর ও ১০ মেট্রিক টনসহ ২০মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকবর্তার অফিস সুত্র জানায় ।

গত ৩০জুলাই সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২৬ জন মৎস্য ঘের মালিকদের উপজেলা মৎস্য অফিস থেকে পত্র দেয়া হয। সেখানে মাত্র ১৪ জন ঘের মালিক যারা উপস্থিত হয়েছিলেন তাদের ঘের করার নিতীমালা মেনে মাছের চাষ করার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাইফুর রহমান।  মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন সাংবাদিকদের জানান,  পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে মাছ চাষ করা ও ঘেরের বেড়ি হিসেবে সড়ক ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে ঘের মালিকদের ।

উপজেলা  কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা সাংবাদিকদের জানান, অতি বর্ষণ ও নদ নদীর উজানের পানিতে আউশ ধান ২১৪ হেক্টও, আমর বীজ তলা ২০৫ হেক্টর, রোপা আমন ১৮০ হেক্টর,   সবজী ২৩৫ হেক্টর, পান ২১ হেক্টর ,হলুদ ৩৪ হেক্টও, কাঁচা মরিচ ১১ হেক্টর জমির  ক্ষতি হয়েছে। যার ক্ষতির পরিমান দাঁড়িয়েছে প্রায় একশ‘ কোটি টাকা। গত ২০ জুলাই থেকে হরিহর , আপার ভদ্রা  ও বুড়ি ভদ্রা নদীর উজানের পানি ও অতিবর্ষনের পানিতে কেশবপুর  পৌরসভার মধ্যকুল, ভবানিপুর, হাবাসপোল, সাহা পাড়া, বালিয়াডাঙ্গা, আলতাপোল, সাবদিয়া, বাজিতপুর, ব্রম্মকাটি , নেহালপুর, রামচন্দ্রপুর, রাজনগরবাঁবাবর্শি , সাগরদত্তকাটি, মান্দারডাঙ্গা,মঙ্গলকোট , শ্রীফলা ,বিদ্যানন্দকাটি সহ উপজেলার ১১ টি ইউনিয়নের  নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে পানিবন্দি্এলাকায় বিশুদ্ধ পানীয় জলের অভাব মারাত্নক আকার ধারণ করেছে।  বদ্ধ পানিতে বিভিন্ন পানিবাহীত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। পানিবন্ধি এলাকায় মানুষ মারা গেলে তাদেরকে আত্মীয় স্বজনদের বাড়িতে ছাড়া দাফন করার কোন উপায় নেই। বিষাক্ত সাপ আর গবাদী পশু নিয়ে এক সাথে বসবাস করতে হচ্ছে বন্যার্তদের। আলতাপোল ব্যাপারী পাড়া এলাকার মানুষ আলতাপোল উচু স্থান ও বালিয়াডাঙ্গা ব্রীজের উপর উঠলে গত ১০ দিনেও তাদের ভাগ্যে জুটেনি এক ছটাক  চাল।

স/এম