ঢাকাশুক্রবার , ১১ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেমন হবে দেরাধুনের সেই স্টেডিয়াম

admin
মে ১১, ২০১৮ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের দেহরাধুন রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বাঙ্গালী ক্রিকেট ভক্তরা ইতোমধ্যে এই নামটির সাথে বেশ পরিচিত হয়ে গেছে। এখানেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তান সফরের সব গুলো ম্যাচ। আগামী ৩ জুন থেকে শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত। এখানে বাংলাদেশর খেলতে হবে তিনটি টি-২০ ম্যাচ। দিল্লি থেকে ২৫০ কিলোমিটার দূরে দেরাধুন শহরে অবস্থিত এই স্টেডিয়াম। নেই কোন বড় বিমান চলালনের ব্যবস্থা। এই স্টেডিয়ামে পৌচ্ছাতে ছোট বিমানের সহায়তা নিতে হবে।

খেলোয়াড় থেকে শুরু করে অনেক ভক্তদের মধ্যেই এই স্টেডিয়াম নিয়ে রয়েছে আগ্রহ ও কৌতুহল। কেমন হবে এই অচেনা ভেনু নিয়ে। তাদরে আগ্রহ নিবারনের জন্য নতুন সময় খোঁজ নিতে চেষ্টা করেছে এই স্টেডিয়ামের।

খরচ,প্রযুক্তিগত দিক থেকে ভারতের অন্যতম সেরা মাঠ এটি। উত্তরাখণ্ড রাজ্যের একমাত্র আন্তর্জাতিক ভেন্যু। ২০১২ সালে শুরু হয় এর নির্মান কাজ। ২০১৩ এর ভয়াবহ থান্ডারস্ট্রোমের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়াম টি। তারপরও ২৩৭ কোটি রুপি ব্যায়ে স্টেডিয়ামটি পুর্নতা পায় ২০১৪ সালেই।

স্টেডিয়ামটির দর্শক ধারন ক্ষমতা ২৫০০০। নান্দনিক গ্যালারি, ছাউনি, ২ টি উন্নতমানের ড্রেসিংরুম, ৪ টি উন্নত মানের ফ্লাডলাইট, ২টি জায়ান্টস্ক্রিনের সাথে মনোরমে পরিবেশ। তবে যোগাযোগ ব্যবস্থা, উত্তরাখণ্ডের আবহাওয়া ইত্যাদি মাথায় রেখে কখনো আন্তর্জাতিক বা আইপিএলের কোনো ম্যাচ আয়োজন করা হয়নি ব্যয়বহুল এই মাঠে। পাকিস্তানকে হেনস্তা করে বরাবরই যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানকে সহায়তা করে আসছে ভারত। তারই ধারাবাহিতায় এই দেহরাধুন স্টেডিয়ামকে আফগানদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের সুযোগ দিয়েছে বিসিসিআই।

আফগানদের ২য় হোম গ্রাউন্ড বলা যায় এটিকে। তাই এটি আফগানদের হোম সিরিজ বলে গন্য হবে।

এমাঠের পিজ মূলত ব্যাটিং সহাযোক হয়ে থাকে। টি-২০ তে ও এখানে ১৭০ অতিক্রম করা সম্ভব।
সব মিলিয়ে যাতায়াত সমস্যা অতিক্রম করতে পারলে খুব একটি সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য।

আরআর