কেন্দুয়া হিমালয় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোণার কেন্দুয়ায় পরিমাপে তেল কম দেওয়ায় হিমালয় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৩ জুন) বিকালে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের সাউদপাড়াস্থ হিমালয় ফিলিং স্টেশন নামে উক্ত প্রতিষ্ঠানকে এ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান।
এ সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় পরিদর্শক জয়দেব রাজবংশী ও কেন্দুয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন। উক্ত ফিলিং স্টেশনকে পরিমাপ মিটারমেশিন মেরামত করার জন্য ১ সপ্তাহ সময় দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ম্যাজিষ্ট্রেট খবিরুল আহসান বলেন, হিমালয় ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল, অকটেনে প্রতি ১০ লিটার তেলের মধ্যে হাফ লিটার পরিমাপে কম দেওয়ার বিষয়টি নজরে আসে। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় হিমালয় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স/বি

