ঢাকাসোমবার , ৬ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়া হানারমুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

চমক নিউজ, ময়মানসিংহ
ডিসেম্বর ৬, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়া হানারমুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

 

কেন্দুয়া প্রতিনিধি- ৭ই ডিসেম্বর নেত্রকোনার কেন্দুয়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সনের এই দিনে কেন্দুয়া ও পাশ্ববর্তী মদন উপজেলার বিভিন্নস্থানে মুক্তিবাহিনীর সাথে ব্যাপক যুদ্ধে পাকহানাদার বাহিনী পর্যুদস্ত হয়।

এই সংবাদ পেয়ে কেন্দুয়ায় অবস্থানরত পাকবাহিনী আতংকিত অবস্থায় ৭ইং ডিসেম্বর সূর্যোদয়ের পূর্বেই কেন্দুয়ার ঘাটি ত্যাগ করে য়সনসিংহের পথে পালিয়ে যায়। পাকবাহিনী চলে যাওয়ার সাথে সাথে কোম্পানী টু আইসি এর বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ তার সহকর্মী নিয়ে কেন্দুয়া দখল করেন। সেদিন মুক্তিকামি হাজারো জনতা স্বতর্স্ফুতভাবে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানান।

৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়ে ছিলেন উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামের মুখলেছুর রহমান খান পাঠান, বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের মুখলেছুর রহমান। এছাড়া অন্যত্র শহীদ হন মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের ইউপি আর-এর নায়েক সুবেদার আব্দুর রশিদ এবং রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের পিতা সহকারী পুলিশ সুপার ফয়জুর রহমান।

স্বাধীনতার পরবর্তী সময়ে প্রতি বছর ৭ই ডিসেম্বও কেন্দুয়া হানাদারমুক্ত দিবসকে নানা আয়োজনে পালন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালী, পুস্পস্তবক অর্পন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

কেন্দুয়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান জানান, গত বছর করোনার জন্য দিবসটি পালন করা হয়নি। এ বছর বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে সকাল ১১টায় র‌্যালী, জাতির জনকের প্রতিকৃতিত্বে পু¯পস্তবক অর্পন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।