ঢাকাসোমবার , ২৯ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়া পৌরসভা শহর সমন্বয় কমিটির সভা

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ২৯, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়া পৌরসভা শহর সমন্বয় কমিটির সভা

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর প্রথমসভা সোমবার (২৯ নভেম্বর) দুপুরে পৌরভবন সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পৌর সভার প্যানেল মেয়র আব্দুল হামিদের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও পৌরসভার সচিব দেবাশীষ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন -অপর প্যানেল মেয়র কাউন্সিলর মাখবুল রাকিব সুমন, সাংবাদিক রাখাল বিশ্বাস, শিক্ষক সিরাজুল ইসলাম ভূঞা, এনজিও প্রতিনিধি চয়ন সরকার, ব্যাবসায়ী সুবীর পোদ্দার,নাজমুল হক, এলজিইডি প্রতিনিধি প্রমূখ।

সভায় সমস্যা চিহ্নত করে স্বচ্চতা, জবাবদিহিতা, সকলের অংশগ্রহন ও সহযোগীতার মাধ্যমে কেন্দুয়া পৌরসভাকে নান্দনিক, উন্নতমানের পৌরসভায় উন্নীত করণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আলোচনা হয়। কমিটির ৫০ সদস্যের মধ্যে উক্ত সভায় সকল কাউন্সিলরসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।

স/বি