ঢাকাবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়া ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রস্তুতি সভা

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ৩, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়া ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রস্তুতি সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি– “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” শীর্ষক উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা/২০২২ আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগ সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন পিপিএম, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, ইউ.পি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাংবাদিক রাখাল বিশ্বাস, সুনিল পোদ্দার, শিক্ষক সিরাজুল ইসলাম, মুখলেছুর রহমান বাঙালী প্রমূখ। পরে শুক্রবার ৪ নভেম্বর প্রথমবারের মত জাতীয় সংবিধান দিবস পালন উপলক্ষে আলোচনা করা হয়।

স/বি