ঢাকাশুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ২৪, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢালী আর নেই। তিনি বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কেন্দুয়া অফিস করে গিয়ে রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ শহরের বাসায় হার্ডএ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তার গ্রামের বাড়ি ময়সিংহের গফরগাঁও এলাকায়। মৃত্যুকালে এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, নির্বাচন অফিসের তার সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ। শুক্রবার বিকাল ৫টায় কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, গফরগাঁও পাগলা থানার অফিসার ইনচার্জ (কেন্দুয়া থানার সাবেক ওসি) রাশেদুজ্জামান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তাসহ বহু মানুষ অংশ নেন। পরে শবদেহ তার গ্রামের বাড়ি গফরগাঁওয়ে নেওয়া হয়।

স/বি