কেন্দুয়া উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথসভা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুনিয়া কাঁপানো প্রকল্প হলো ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দেওয়া। এ প্রকল্পে কোনরকম দ্রæটি বিচ্যুতি মেনে নেওয়া হবে। উপরোক্ত কথাগুলো বলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার এমপি।
নেত্রকোনা কেন্দুয়া উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সাথে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্তকর্তা মাহমুদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি অসীম কুমার উকিল আরও বলেন, আমি আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাবো, আপনারা যথাযথভাবে কাজ করে যান।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, আ’লীগ সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা, বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান জাকির আলম, আব্দুস সালাম বাঙালী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, শিক্ষক নেতা মুখলেছুর রহমান বাঙালি, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, রাখাল বিশ্বাস, জিয়াউর রহমান জীবন প্রমুখ। উল্লেখ্য আগামী ২০ এপ্রিলের মধ্যে ভূমিহীন ও গৃহহীনদের ‘ক’ শ্রেণির অবশিষ্টদেও প্রকৃত তালিকা প্রণয়ন করে কেন্দুয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে।
স/বি

