ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় ১১৯০টি বাণিজ্যিক মৎস্য খামারে মাছচাষে লক্ষ্য মাত্রার বেশি অর্জিত হয়েছে

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ২৯, ২০২১ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় ১১৯০টি বাণিজ্যিক মৎস্য খামারে মাছচাষে লক্ষ্য মাত্রার বেশি অর্জিত হয়েছে

 

কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি-

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় মৎস সপ্তাহ/২০২১ ইং পালন করা হয়েছে। সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শনিবার (২৮ আগস্ট) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা মৎস্য দপ্তরে সাংবাদিকদের সংঙ্গে মত বিনিময় সভা করেন কেন্দুয়া সিনিয়র উপজেলা মৎস্য
কর্মকর্তা সাজ্জাত হোসেন।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ২০২০/২০২১ অর্থ বছরে কাজের পরিসংখ্যান তুলে ধরেন।

তিনি জানান, এ বছর কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮৪৩০টি পুকুর, ৫৫টি বিল, ৪টি নদী, ১৩টি খাল, ৪০টি প্লাবনভূমি, ১টি হাওর, ৪০টি ধানক্ষেত ও মৌসুমী জলাশয়ে ৮২৬৫.৭৩ মেট্টিক টন মাছ উৎপাদন হয়েছে। কেন্দুয়া উপজেলায় ৮ হাজারের অধিক চাষীর ১৫টি হ্যাচারীসহ ১৯৯০টি বাণিজ্যিক খামারে মাছ চাষ করা হয়।

উপজেলায় মাছের বাৎসরিক চাহিদা রয়েছে- ৭৬৪১.১৯ মেট্টিক টন। উৎপাদন হয়েছে- ১০০৭৫.৮৭ মেট্টিক টন। উদ্বৃত্ত রয়েছে- ২৪৩৪.৬৮ মেট্টিক টন। ২০২০/২১ অর্থ বছরে ২৬৪ জন মৎস্য চাষী প্রশিক্ষণ নিয়েছেন। তিনি আরও জানান, ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর ২০২১ ইং পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।

স/বি