কেন্দুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার কেন্দুয়ায় শুক্রবার (১১ ফ্রেবুয়ারী) গভীর রাতে মহসিন (২৪) নামে এক ক্যান্সার আক্রান্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। পরে শনিবার (১২ ফ্রেবুয়ারী) পোষ্ট মর্ডেমের জন্য নেত্রকোনা আধুনিক সদর হসপিতালে মরদেহ প্রেরণ করা হয়।মহসিন উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লি গ্রামের গোলাপ মিয়া ছেলে।
মহসিনের চাচা অবসর পাপ্ত শিক্ষক ইব্রাহীম খলিল জানান, তার ভাতিজা মহসিন বিএসসি ইন্ধসঢ়;জিনীয়ারিংএর ছাত্র ছিলেন। সে বøাড ক্যান্সারে আক্রাান্ত হয়ে ঢাকায় ক্যন্সার হাসপাতালে চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাড়ি এসে মানসিক দু:শ্চিন্তায় ভেঙ্গে পড়েন। শুক্রবার রাত ১২টার দিকে বাড়ির সামনে একটি আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মহসিন।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মহসিন ক্যান্সারে আক্রন্ত ছিলেন বলে তার পরিবার জানান। ৪ ফেব্রুয়ারি চিকিৎসা নিয়ে ঢাকা থেকে বাড়ি এসে শুক্রবার গভীর রাতে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে রাত ২টার দিকে ঝুলন্ত মরদেহ নামিয়ে থানায় নিয়ে আসেন।পরে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদও আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কেন্দুয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স/বি

