কেন্দুয়ায় মানসিক প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোনার কেন্দুয়ায় মানসিক প্রতিবন্ধী (১৮) এক তরুনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোনা আদালতে মামলা করেছেন ভিকিটিমের মা মমতাজ বেগম।
ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাতবারুকা গ্রামে।
এ ঘটনায় একই গ্রামের প্রতিবেশী নূরুল ইসলামের ছেলে মামুন মিয়া (২২) (প্রধান আসামী), মৃত উমেদ আলীর ছেলে আলী উছমান (৩০) এবং জলিল মিয়ার ছেলে মাহিকুল (১৮) কে আসামী করে গত ১১ আগস্ট নেত্রকোনা আদালতে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়। ভিকটিমের প্রতিবন্ধী ভাতা বই নং- ২৫৪৫, হিসাব নং- ৩৫০৭১০১০২১৪৪৬।
মামলা সূত্রে জানা গেছে সাতবারুকা গ্রামের হারুন মোল্লার মানসিক প্রতিবন্ধী মেয়েকে প্রতিবেশী মামুন মিয়া গং প্রায় সময়ই উত্তাক্ত করত। গত ২৯/০৭/২০২১ ইং তারিখ বেলা ১১টার দিকে প্রতিবন্ধী মেয়েটি ঘুরতে গিয়ে মামুন মিয়াদের বাড়ীর পেছনের বাগানের কাছে গেলে মামুন মিয়া, আলী উছমান, মাহিকুল ভিকটিমকে টেনে হিঁছড়ে বাগানের ভেতরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এ সময় ধস্তাধস্তি ও চিৎকার চেঁচামেচিতে লোকজন এগিয়ে এলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বাদী মমতাজ বেগম ও ভিকটিমের পিতা হারুন মোল্লা বলেন, আমাদের অসহায় মেয়ের উপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মমতাজ বেগম আরও বলেন, ঘটনার ৭দিন পর আমার পিতা মারা যান। যে কারণে মামলা করতে বিলম্ব হয়।
বিবাদী মামুন মিয়া ও আলী উছমানের বক্তব্য পেতে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ব্যাপারে এখনও কোন কাগজপত্র পাইনি। কাগজপত্র পেলে আদালতে নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
স/বি

