ঢাকাশনিবার , ২১ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দুয়ায় মাথাবিহীন অজ্ঞাত মরদেহ উদ্ধার

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ২১, ২০২১ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় মাথাবিহীন অজ্ঞাত মরদেহ উদ্ধার

 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়ার একটি বিল হতে মাথাবিহীন অজ্ঞাত গলিত এক মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। পানিতে ভাসমান অবস্থায় গলিত মরদেহটিতে মেয়েদের স্কার্ট পরিহিত ছিল বিধায় মহিলার মরদেহ হতে পারে বলে পুলিশ ধারনা করছেন।

পুলিশ জানান, বৃহস্পতিবার (১৯আগস্ট) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধা ৭টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের খরমহুরী গ্রাম এলাকার নফাই বিল হতে মাথাবিহীন অজ্ঞাত গলিত মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গায়ে মেয়েদের স্কার্ট ছিল বলে ধারনা করা হচ্ছে কোন নারীর মরদেহ হবে। অনুমান ২০/২২দিন পূর্বে মৃত্যু হয়ে থাকবে। তার মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি মামলা হয়েছে এবং পুলিশের বিভিন্ন ইউনিটে বেতার বার্তার মাধ্যমে সংবাদ প্রেরণ করা হয়েছ।

স/বি