ঢাকামঙ্গলবার , ১৬ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় ভাতিজার হাতে চাচা খুন ভাতিজা গ্রেফতার

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ১৬, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় ভাতিজার হাতে চাচা খুন ভাতিজা গ্রেফতার

কেন্দুয়া প্রতিনিধি- নেত্রকোণার কেন্দুয়ায় মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে আবু সাদেক (৬০) নামে এক চাচা খুন হয়েছেন। পরে স্বজনরা ঘাতক পিন্টু মিয়া (২৫) কে ছুরাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোণা মর্গে প্রেরণ করেন এবং ঘাতককে আটক করে আদালতে সোপর্দ করেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বলাইশিমুল ইউনিয়নে কবিচন্দ্রপুর গ্রামে। কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, কবিচন্দ্রপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন আনন্দ মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে

পড়ে। তাকে মাদকমুক্ত করতে পরিবারের লোকেরা চেষ্টা করেও ব্যর্থ হন। এ অবস্থায় পিন্টু মিয়ার চাচা নিহত আবু সাদেক (৬০) পাশ্ববর্তী ছবিলা গ্রামে শ্বশুর বাড়ীতে বাড়ী করে সেখানেই থাকতেন।

পারিবারিক কারণে পিন্টুর ব্যাপারে পরিবারের লোকেরা আবু সাদেককে জানালে তিনি সোমবার রাতে কবিচন্দ্রপুর গ্রামে এসে পিন্টুকে মাদক সেবন করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চাচা আবু সাদেকের বুকে ছুরিকাঘাত করে পিন্টু মিয়া। পরে অপর চাচা রোজ আলী মিয়া ছুরাসহ পিন্টুকে আটক করে এবং আহত সাদেক মিয়াকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অপরদিকে পিন্টুকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

স/বি