কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় ব্যাটারীচালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে সুমন মিয়া (৩২) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের বাইগুনী গ্রামে। নিহত সুমন মিয়া বাইগুনী গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাসকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙ্গালী। গ্রাম সূত্র জানায়, সুমন মিয়া ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে স্ত্রী সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করতেন।
প্রতিদিনের মত দুপুরের খাবার খেয়ে বিকালে আবার যাওয়ার জন্য বাড়িতেই অটোরিক্সার ব্যাটারী চার্জ দিতে যান। সে সময় বাড়িতে কেউ ছিলেন না। ব্যাটারী চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন। এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দুয়া থানায় একটি উইডি মামলা দায়ের করা হয়েছে।
স/বি

