কেন্দুয়ায় প্রাণী সম্পদ প্রদর্শন অনুষ্ঠিত
কেন্দুয়া প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রথম প্রাণী সম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) দুপুরে জয়হরি ¯প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রদর্শন উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও প্রেসক্লাব সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, (ওসি তদন্ত) হাবিবুল্লাহ খান, খামারী শহীদুল হক বাচ্চু এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:খুরশেদ দেলোয়ার।
পরে অতিথিরা পায়রা উড়িয়ে উদ্বোধন করার পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রাণী সম্পদ ককর্মকর্তা জানান, এলডিডিপি প্রকল্পের মাধ্যমে এ বছরই প্রথম প্রাণী প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলায় ৫০টির মত স্টলে ষাঁড়গরু, গাভী, ছাগল, ঘোড়াসহ বিভিন্ন প্রজাতির প্রচুর হাঁস, মুরগী, কবুতর, খরগোশ ও ময়না টিয়া শালিক ও অন্যান্য পাখি এসেছে। পরে বিকাল ৪টায় ৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
স/বি

