ঢাকাশুক্রবার , ২২ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৭৭ গৃহহীন পরিবার

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২২, ২০২২ ২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৭৭ গৃহহীন পরিবার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২শ ২৯টি ভূমিহীন- গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহহস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সে উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমআর উকিল।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা প্রমুখ বক্তব্য রাখেন। পরে ৭৭জন উপকারভোগীর মাঝে গৃহদলিল ও খাদ্য সামগ্রি প্রদান করা হয়।

এসময় প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধন অনুষ্ঠানটি সম্প্রচার করেন কেন্দুয়া উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/বি