ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২০, ২০২২ ২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শাহাবুল মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের মৃত হালিশ মিয়ার ছেলে। সোমবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের বগাজান বিলে মাছ ধরতে গেলে এ ঘটনাটি ঘটে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গ্রাম সূত্রে জানা যায়, শাহাবুল সোমবার সন্ধ্যার দিকে বগাজান বিলে জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় প্রতিপক্ষের শাফায়েত, আবুল খায়ের, ফরিদ, সেকুল, সোলেমান, আল আমিন, তুহিন, জিন্নাত, শাহীন, লিটন, পারভেজ, অলিসহ শাহাবুল এর ওপর হামলা চালায়।

এতে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হন তিনি। শাহাবুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্বরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন জানান, লিখিতভাবে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/বি