ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ২১, ২০২২ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাতবারুকা গ্রামে পুকুরের পানিতে ডুবে জুবের আলম (৩ বছর ২ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

জুবের আলম সান্দিকোনা ইউনিয়নের সাতবারুকা গ্রামের বাসিন্দা এবং বেলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের একমাত্র পুত্র সন্তান। ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তাদের নিজ বাড়ির পুকুরে।

জানাগেছে, দুপুরে খেলতে গিয়ে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় জুবের আলম। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বেলা পৌনে ৩টার দিকে পানিতে পড়া শিশু জুবের আলমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

স/বি